Wednesday, April 4, 2012

bankjob

cotloশ ট্রাক অস্ত্র মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক সাদিক হাসান রুমি’র মঙ্গলবারের অসমাপ্ত জেরা আজ বুধবার আবারো শুরু হয়েছে। বেলা সোয়া ১২টায় চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মুজিবুর রহমানের আদালতে রুমিকে দ্বিতীয় দিনের মত জেরা শুরু করেন আসামি রেজ্জাকুল
হায়দার চৌধুরীর আইনজীবীরা। এর আগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কারাগারে থাকা এ মামলার ১১ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। সাদিক হাসান রুমিকে রেজ্জাকুল হায়দার ছাড়াও আরো কয়েকজন আসামির আইনজীবী জেরা করবেন। রুমির জেরা শেষ হলে পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে।

No comments:

Post a Comment